চৌদ্দগ্রামে পুকুর থেকে মাছ লুট
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জের ধরে একটি পুকুর থেকে বিভিন্ন প্রজাতির ৫লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় প্রতিপক্ষ। এ ঘটনায় ভোক্তভোগী এনামুল হক একই এলাকার রেজাউল করিম নামের এক ব্যক্তিকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামে। তথ্যটি বৃহস্পতিবারে নিশ্চিত করেছেন থানার উপ-পরির্দশক আলমগীর হোসেন।
ভুক্তভোগী এনামুল হক থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, তিনি বিবাদী রেজাউল করিম রাজু ও তার ৩ বোন থেকে জায়গা ক্রয় করে একটি পুকুর খনন করে মাছ চাষসহ ভোগ দখল করে আসছে। ১৪ আগস্ট গভীর রাতে রেজাউল করিম রাজুর নেতৃত্বে ৭ জন অভিযুক্ত তার পুকুর থেকে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায় এবং জোরপৃর্বক জায়গাটি দখল করে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘ভুক্তভোগী এনামুল হকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
T.A.S / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান