ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা ব্যাংক পিএলসি এর নতুন এএমডি


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৫-৮-২০২৪ বিকাল ৫:৪৭

এ কে এম শাহনেওয়াজ গত জুলাই ১,২০২৪ তারিখে ঢাকা ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। তিনি ২০১৩ সালে ঢাকা ব্যাংকে এসইভিপি হিসাবে যোগদান করেন এবং চট্টগ্রামে ঢাকা ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক, ঢাকায় লোকাল অফিস শাখার ব্যবস্থাপক এবং সর্বশেষ পদোন্নতির আগে ২০১৮ সালের জুলাই থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ব্যাংকে দায়িত্ব পালন করেন।

শাহনেওয়াজ ১৯৮৯ সালে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড এর প্রবেশনারি অফিসার হিসাবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ঢাকা ব্যাংকে যোগদানের পূর্বে ১৯৯৬ সাল থেকে তিনি মুসলিম কমার্শিয়াল ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসি তে ঋণ ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক হিসেবে সুদীর্ঘ সময় কর্মরত ছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রীপ্রাপ্ত শাহনেওয়াজ গত ৩৫ বছর ধরে ব্যাংকিং ঈন্ডাস্ট্রিতে যুক্ত আছেন। তিনি দেশে ও বিদেশে ম্যানেজমেন্ট, ব্যাংকিং এবং লিডারশিপ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। ব্যবসায় প্রশাসনে শিক্ষাগত যোগ্যতা এবং সুদীর্ঘ ব্যাংকিং পেশার অভিজ্ঞতার আলোকে তাঁর অবদান ঢাকা ব্যাংক পিএলসি কে সাফল্য ও শ্রেষ্ঠত্বের নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত