ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কেন্দ্রীয় ড্যাবের উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৪-৩-২০২৬ রাত ৮:৫১

শনিবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে রাজধানীর জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি এবং একই মন্ত্রণালয়  প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশের বিশিষ্ট চিকিৎসকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।ধন্যবাদান্তে ডাঃএরফান আহম্মেদ সোহেল দপ্তর
সম্পাদক ,ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি।অনুষ্ঠানের শুরুতে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ডাঃ জুবাইদা রহমান বলেছেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী ও জনগণের জন্য সহজলভ্য করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি ব
লেন, প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করা বীর শহীদ ও নারী মুক্তিযোদ্ধাদের।
তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে দেশের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে গড়ে তোলা হবে। সেখানে রোগীদের জন্য জরুরি রোগী পরিবহনসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা পেতে পারে।
ডা. জোবায়দা রহমান জানান, সরকারি মেডিকেল কলেজ ও স্নাতকোত্তর ইনস্টিটিউটসমূহে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য সুসংগঠিত কর্মজীবন পরিকল্পনা প্রণয়ন করা হবে। মেডিকেল টেকনোলজি ব্যবহারের প্রসার ঘটানো, যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হবে। পাশাপাশি নিরাপদ পরিবহন ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা, সহযোগিতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।.এবং ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ড্যাব নেতৃবৃন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।আরো উপস্থিত ছিলেন শহীদ সোহ‌‌ৃরাওয়ার্দী মেডিকেল কলেজ  হাসপাতাল এর পরিচালক ডা.মোহাম্মদ  সেহাব উদ্দীন প্রমুখ।দোয়া মাহফিলে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার করে দেশ ও জাতির কল্যাণে চিকিৎসক সমাজের উন্নতি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষভাবে মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও চিকিৎসকদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।।

এমএসএম / এমএসএম

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার