ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকীকে বিএমইউ ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা 


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১০-৩-২০২৬ বিকাল ৭:২৯

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকীকে বিএমইউ ড্যাবের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ইং তারিখে বিএমইউ ড্যাবের সম্মানিত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী এবং বিএমইউ ড্যাবের সম্মানিত সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ এর নেতৃত্বে বিএমইউ ড্যাব নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের প্রাইভেট চেম্বারে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকী এসময় বিএমইউ ড্যাবের নেতৃবৃন্দকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাশিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণাকে সম্মিলিতভাবে কাজ করে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।   
এসময় বিএমইউ এর মেডিক্যাল টেকানোলজি অনুষদের ডীন ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, শিশু অনুষদের ডীন ও  ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কলোরেক্টাল সার্জন সহযোগী অধ্যাপক ডা. মোঃ সহিদুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মোঃ শাহিদুল হাসান বাবুল, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোঃ দেলোয়ার হোসেন টিটো, বিএমইউ এর সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রিফাত রহমান, অবস এ্যান্ড গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনজুমান আরা, ইউরোলজি বিভাগের চিকিৎসক ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ডা. মোহাম্মদ জাফর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, সোমবার (৯ মার্চ ২০২৬ইং) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে উপসচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে ‘মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সানুগ্রহ অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’-এর ১২ ধারা অনুযায়ী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হল।’ নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; তিনি বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, উপাচার্য হিসাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)-এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্বাবলী পালন করবেন ।

আরমান / আরমান

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত