বিএমইউ এর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রম উদ্বোধন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ইং তারিখে শহীদ ডা. মিলন হলে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, আইটি সেলের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান, পূবালী ব্যাংক পিএলসির সম্মানিত এমডি এন্ড সিইও মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন বিএমইউর বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের সম্মানিত ডীন ও ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ও অটোমেশন কার্যক্রমের উপর প্রেজেনটেশন করেন বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সভাপতি ও হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর। অনুষ্ঠানে বিএমইউ এর মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম সিদ্দিক, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, এ্যানেসথেশিয়া, এ্যানালজেশিয়া এন্ড ইনটেসসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মোঃ মাসুদ রানা প্রমুখসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সদস্য সচিব ডা. এ এস এম নওরোজ। শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠান শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, ওপিডি-২ এ ফিতা কেটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন হওয়ায় রোগীরা একই স্থানে তার প্রয়োজনীয় টেস্ট এর টাকা জমা দিয়ে নিকটবর্তী কাউন্টারে স্যাম্পল দিতে পারবেন। এতে করে রোগীদের ভোগান্তি দূর হবে, দ্রুততম সময়ে রিপোর্ট প্রদান করা সম্ভব হবে এবং রোগীরা অনলাইনে তার রিপোর্ট দেখতে পাবেন।
মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, পৃথিবী অনেক দূর এগিয়েছে। সেভাবেই এগিয়ে যেতে হবে। সেবার গুণগত মান বৃদ্ধি করতে হবে। ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন একটি অপরিহার্য বিষয়। এটা ল্যাব এক্রেডিটেশনে অবদান রাখবে। একই সাথে টেস্ট করাতে গিয়ে রোগীরা যে নানা ধরণের ভোগান্তির শিকার হয় তা দূর হবে। রোগীরা সহজেই টেস্টের টাকা জমা দিয়ে দ্রুত স্যাম্পল দিয়ে দ্রুত রিপোর্ট পাবেন রোগীদের জন্য এই যে অতি প্রয়োজনীয় কার্যক্রম তা অনেকটাই এগিয়ে গেল। তিনি আরো বলেন, এগিয়ে যাওয়ার এই যুগে মেডিক্যাল সেক্টরের প্রতিটি স্তরে ‘এ আই’ এর ব্যবহারও অপরিহার্য। তাই ‘এই আই’ বিষয়েও এখনই প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সংশ্লিষ্টদের অধিক মনোযোগী হতে হবে।
অন্য বক্তারা বলেন, ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন হওয়ায় দুই যুগেরও বেশি সময়ের একটি প্রত্যাশা পূরণ হলো। নির্ভুল চিকিৎসার জন্য উন্নত ল্যাবরেটরি সার্ভিস এর বিকল্প নাই। ইতিমধ্যে অটোমেশন কার্যক্রমের আওতায় বিএমইউ এর বহির্বিভাগে টিকেট অনলাইনে রোগীরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন। ইতিমধ্যে লক্ষাধিক রোগী অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। ধাপে ধাপে বিএমইউ এর প্রয়োজনীয় সকল কার্যক্রম অটোমেশন এর আওতায় নিয়ে তা বাস্তবায়ন করা হবে।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে