ড্যাফোডিল পলিটেকনিকে শিক্ষার্থীদের মাঝে ফ্রি ল্যাপটপ বিতরণ
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ‘প্রতিজন শিক্ষার্থীর ল্যাপটপ’ সুবিধার আওতায় ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত ল্যাপটপ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ফ্রি ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে। প্রযুক্তি-সমৃদ্ধ শিক্ষার মাধ্যমে আগামী দিনের দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ে তোলার লক্ষ্যে গতকাল রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ নুরুজ্জামান এবং নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম জহিরুল ইসলাম ফরহাদ।
এদিন ড্যাফোডিল পলিটেকনিকের বিভিন্ন ডিপার্টমেন্টের ২৪ জন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল বিশ্বে কম্পিউটার লিটারেসি শিক্ষাজীবনের একটি অপরিহার্য দক্ষতা। প্রজেক্টভিত্তিক শিক্ষা, অনলাইন রিসার্চ, প্র্যাকটিক্যাল কাজ এবং প্রযুক্তিনির্ভর একাডেমিক কার্যক্রমে একটি ব্যক্তিগত ল্যাপটপ শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তোলে। এই বাস্তবতাকে সামনে রেখেই ড্যাফোডিল পলিটেকনিক ২০১৯ সাল থেকে এই উদ্যোগ পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা তাদের একাডেমিক পারফরম্যান্স ও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে ৪র্থ সেমিস্টারে এই ল্যাপটপ অর্জনের সুযোগ পায়।
নতুন ল্যাপটপ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকগণ এই উদ্যোগকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। প্রযুক্তির সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটিয়ে দক্ষ ও আত্মবিশ্বাসী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে চালু থাকা এই ল্যাপটপ বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার পথে আরও একধাপ এগিয়ে নিচ্ছে।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে