কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মে সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সফট্ওয়্যার শপ লিমিটেডের মধ্যে ট্রেড মডিউল “ইজি ট্রেড” বাস্তবায়নের লক্ষ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। সফটওয়্যার শপ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ অ্যাডভাইজর আহমেদ কামাল খান চৌধুরী। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় “ইজি ট্রেড” প্ল্যাটফর্ম কমিউনিটি ব্যাংকের ট্রেড ফাইন্যান্স কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও নিরাপদ করে তুলবে। এর ফলে ব্যাংকের ট্রেড অপারেশন আরও কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে গ্রাহকেরা দ্রুত সেবা, নির্ভুল ডকুমেন্টেশন এবং উন্নত মানের ট্রেড প্রসেসিং সুবিধা পাবেন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ট্রেড সেবায় আধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে গ্রাহককেন্দ্রিক ও টেকসই ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকার বাস্তবায়নেই অংশ হিসেবে এ চুক্তি করেছে বলে জানান আয়োজকেরা।
এমএসএম / Aminur
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে