ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা

সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৩-৩-২০২৬ বিকাল ৬:৫৩

অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে অমর একুশে বইমলোয় লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ ১৩ মার্চ ২০২৬ বিকেল ১৫-৩০ ঘটিকা থেকে বইমেলায় লিফলেট বিতরণের এই কার্যক্রম পরিচালনা করা হয়।
মেলায় আগত সকল শ্রেণিপেশার দর্শনার্থিীদের হাতে লিফলেট তুলে দেয়া হয়। লিফলেট বিতরণ করা হয় বিভিন্ন স্টলে কর্মরতদের মধ্যেও। লিফলেট বিতরণের একপর্যায়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সামনে পড়ে যান এবং আনন্দের সাথে লিফলেট গ্রহণ করেন। এছাড়া লিফলেট গ্রহণ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ফটোসেশনে অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জনাব আসিফ আকবর। মাননীয় আইনমন্ত্রী এবং আসিফ আকবরসহ অনেকই ফায়ার সার্ভিসের সচেতনতা বৃদ্ধির এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে সচেতনার কোনো বিকল্প নেই। এ জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নির্দেশে জনসাধারণকে সচেতন করতে ফায়ার সার্ভিসের পক্ষ হতে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণের এই উদ্যোগ নেয়া হয়। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি উভয় পাশের বইয়ের স্টলগুলোতে ও মেলায় আসা দর্শনার্থীদের অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানস্থ ফায়ার সার্ভিসের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের সামনে থেকে এ কার্যক্রম শুরু করা হয়। অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিস প্রতিনিয়ত গণসংযোগ, টপোগ্রাফি, স্ট্যাটিক র‌্যালি, মহড়া, প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। বইমেলায় লিফলেট বিতরণ এর-ই ধারাবাহিকতার অংশ।
বই মেলায় লিফলেট বিতরণের পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচার করা হয়। এ সময় একজন দর্শনার্থী ফায়ার সার্ভিসের এই হটলাইন নম্বরে পরীক্ষামূলকভাবে ফোন করেন। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম তারা হয়তো রেসপন্স করবে না। কিন্তু ফোন দেয়ার পর আমার সে ভুল ভেঙে গেছে। আপনাদের সকলকে অনেক ধন্যবান।’
উল্লেখ্য, বইমেলায় ফায়ার সার্ভিসের একটি স্টল রয়েছে। সেখানে বিভিন্ন দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ক বই ও লিফলেট রাখা হয়েছে। মেলার প্রথম দিন থেকে লিফলেট বিতরণ এবং সূলভ মূল্যে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বই বিক্রির সেবা দিচ্ছে এই স্টল। এছাড়া মহাপরিচালক মহোদয়ের নির্দেশে প্রতি শুক্রবার শিশুদের জন্য বিনামূল্যে আগুন, ভূমিকম্প ও বজ্রপাতে করণীয় বিষয়ক নির্দেশনা বিতরণ করা হয়। শেখানো হয় ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার। এ কার্যক্রম মেলার শেষ দিন পর্যন্ত চালু থাকবে। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Aminur / Aminur

জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতি মা কে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে সনদবিহীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান

আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ডিএসইতে ‘স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত

আন্তর্জাতিক সেবিকা দিবসে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬

বাংলাদেশে PMI নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন

জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান