পটুয়াখালী জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে পটুয়াখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালের সামনে শুরু হয় হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি।
দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল কায়সার শিপলু খান, জেলা কৃষক দলের সভাপতি টিটু, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান বাবু, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী, সদর থানার সেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজন প্রমুখ।
এই অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও আজ পটুয়াখালীর বাউফলে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় পাবলিক মাঠ মুক্ত মঞ্চে এই কর্মসূচি পালন করা হয়। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। এসময় বক্তারা, গণহত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবি জানায়।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী