ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাদের হাছানকে গ্রেফতার ও চট্টগ্রামের ডিসিকে অপসারণের দাবি পেশাজীবী পরিষদের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৬-৮-২০২৪ দুপুর ১২:১৪

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,  সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদকে গ্রেফতার পূর্বক জাতির সামনে হাজির এবং তার পরিবার ও ভাই-বোনদের সকল অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে জব্দ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। বৃহস্পতিবার (১৫ আগস্ট)  সংগঠনের চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ এমন দাবি করেছেন। একই সাথে চট্টগ্রামের জেলা প্রসাষক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের অপসারণের দাবি তুলেছেন। 
 বিবৃতিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের চট্টগ্রামের সিরাজউদ্দৌলা রোডে ১১ তলা ভবনসহ, রাঙ্গুনিয়ায় পেট্রোল পাম্প, বাড়িসহ সব জরুরি ভিত্তিতে জব্দ করে সরকারের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামসহ সারাদেশে সমস্ত হত্যাকান্ড, সন্ত্রাসের মূল নায়ক হচ্ছে ওবায়দুল কাদের চৌধুরী ও হাছান মাহমুদ। বিবৃতিতে রাষ্ট্রীয় প্রশাসনকে আওয়ামী লীগের মন্ত্রী ও লুটেরা এমপিদের অবিলম্বে গ্রেফতারসহ তাদের সহযোগী সন্ত্রাসীদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন। 
এছাড়া চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, স্বৈরাচারের দোসর হিসেবে গত ৪ আগস্ট শেখ হাসিনার পতনের দুই দিন আগে শান্তি কমিটি গঠনের মাধ্যমে দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে কঠোর হস্তে দমন করার নির্দেশ দিয়েছিলেন। সে জন্য তাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। উল্লেখিত জেলা প্রশাসক সম্প্রতি সার্কিট হাউজে এবং জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পেশাজীবী নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দদের সাথে যে ধরণের অশোভন আচরণ করেছেন সেজন্যে তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। এছাড়া যেসব গণমাধ্যম অতীতে পতিত স্বৈরাচারের পদলেহন করে সুবিধাভোগ করেছেন, ছাত্র জনতা হত্যায় উস্কানি দিয়েছেন, এখনো ফ্যাসিবাদের দোসর হিসেবে সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টের অপচেষ্টায় নিয়োজিত। বিশেষ করে লুটেরা শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের টিভি চ্যানেলে এখনো কৌশলে ষড়যন্ত্রে লিপ্ত। এব্যাপারে অন্তর্বতীকালী সরকারের বিশেষ করে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। 
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্যসচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নসরুল কাদির চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হাসান আরিফ, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান বিল্লাহ, ড্যাব মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন চৌধুরী, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট বিল্ডিং শাখার সভাপতি আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আলাউদ্দিন ও যুগ্ম সম্পাদক অ্যাড. জালাল উদ্দিন পারভেজ। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা