ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি


সুলতান মাহমুদ রেজা,  রাজশাহী photo সুলতান মাহমুদ রেজা, রাজশাহী
প্রকাশিত: ৯-৮-২০২৬ রাত ১:৯

প্রায় এক মাস পর রাজশাহীর বাজারে ফিরতে শুরু করেছে সবজির স্বস্তি। সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৮০ টাকা পর্যন্ত কমেছে। অধিকাংশ সবজি এখন মিলছে ৪০ টাকার মধ্যে। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সবজির বাজারে সুখবর থাকলেও ডিমের বাজারে দেখা দিয়েছে উল্টো চিত্র বাড়ছে দাম।

‎শনিবার (৭ আগস্ট) সকালে নগরের সাগরপাড়া ও আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

‎বাজারে এখন কাঁচা মরিচ সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচা মরিচের দাম ১৮০ টাকা। বেগুন ৭০ থেকে ৮০ এবং ফুলকপি ৭০ টাকা কেজি। তবে শসা, করলা, পটল, ঢেঁড়স, ঝিঙা, চিচিঙ্গা, বরবটি ও কচুর লতিসহ অধিকাংশ সবজি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

‎শসা ৩৫ থেকে ৪০, করলা ৪০, আলু ২০ থেকে ২৫, পেঁয়াজ ৪৫ থেকে ৫০, পটল ৪০, ঢেঁড়স ২৫ থেকে ৩০, ঝিঙা ৩০ থেকে ৩৫, চিচিঙ্গা ৩০ এবং বরবটি ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা পেঁপে ২৫ ও মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি। কাঁচাকলা প্রতি হালি ২৫, লাউ ৩০ থেকে ৩৫ এবং চালকুমড়া ৩০ টাকা পিস।

‎গাজর ১০০ ও টমেটো ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা ১৮০, তাহেরপুরের রসুন ৮০ এবং দেশি রসুন ১৬০ থেকে ১৭০ টাকা কেজি।

‎বৃষ্টির পর সরবরাহ বেড়েছে

‎বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক মাস টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে সবজির সরবরাহ কমে গিয়েছিল। ফলে দাম বেড়ে যায়। এখন বিভিন্ন এলাকা থেকে পর্যাপ্ত সবজি বাজারে আসায় দাম কমতে শুরু করেছে।

‎সবজি বিক্রেতা নাইমুল হক বলেন, ‘গত এক মাস সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছিল। এখন সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজির দাম কমেছে।

‎বাজার করতে আসা রক্তিম খান বলেন, ‘কয়েক দিন আগেও যে সবজি ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে কিনতে হয়েছে, এখন সেটি ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের কিছুটা স্বস্তি মিলেছে। তবে ডিমের বাজার চড়া।

‎ডিমের দাম বেড়েছে

‎সবজির দাম কমলেও ডিমের বাজারে বেড়েছে দাম। ফার্মের লাল ডিম গত সপ্তাহে হালি ৪৪ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। সাদা ডিম ৪৪ টাকা, দেশি মুরগির ডিম ৭৫ থেকে ৮০ এবং হাঁসের ডিম ৭০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

‎ডিম বিক্রেতা মনিরুল বলেন, ‘গত সপ্তাহের তুলনায় ডিমের দাম বেড়েছে। ফার্মের লাল ডিম হালিতে চার টাকা বেড়েছে। অন্যান্য ডিমের দামও বেড়েছে।

‎মুরগি ও মাছের বাজার স্থিতিশীল

‎মুরগির বাজারে গত সপ্তাহের তুলনায় তেমন পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০, সোনালি ২৫০ থেকে ২৬০ এবং দেশি মুরগি ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাদা লেয়ার ২৯০, লাল লেয়ার ৩৪০, ফাউমি ৩৩০ এবং হাঁস ২৭০ টাকা কেজি।

‎মাছের বাজারেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। রুই ২৭০ থেকে ৩০০, কাতলা ৩০০ থেকে ৩৫০, তেলাপিয়া ১৭০ থেকে ২১০ এবং পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা কেজি। চাষের কৈ ২০০ থেকে ২২০, চাষের শিং ৩০০ থেকে ৩৫০, টেংরা ৬০০ থেকে ৭০০ এবং বোয়াল ৬৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

‎এ ছাড়া চিংড়ি ৬৫০ থেকে ৯০০, কোরাল ৭৫০, দেশি কৈ ৮০০ থেকে ১ হাজার এবং দেশি শিং ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

‎বাজারভেদে দামের পার্থক্য

‎সবজি বিক্রেতা রবিউল বলেন, ‘রাজশাহীর বাজারে এখন সরবরাহের কোনো ঘাটতি নেই। বিভিন্ন উপজেলা থেকে পর্যাপ্ত সবজি আসছে। সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।’

‎আরেক বিক্রেতা বাবু বলেন, ‘বাজারভেদে সবজির দামে পার্থক্য আছে। এক জায়গায় যে সবজি ৪০ টাকা, অন্য জায়গায় সেটি ৩০ বা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

‎ভদ্রামোড়ের ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘গত এক মাস অতিবৃষ্টি ও বন্যার কারণে সবজির দাম বেড়েছিল। এখন দাম কমে ক্রয়ক্ষমতার মধ্যে এসেছে। বাজার এমন থাকলে সাধারণ মানুষের উপকার হবে।’

‎সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় আগামী দিনগুলোতেও দাম আরও কমতে পারে বলে আশা করছেন বিক্রেতারা। তবে ডিমের দাম বৃদ্ধিতে বাজার করতে আসা ক্রেতাদের মধ্যে রয়েছে কিছুটা অস্বস্তি।

এমএসএম / এমএসএম

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি

আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী