ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মাগুরায় মুরগি-সবজির দাম, ডিম এখনো অনেকটাই চড়া চলছে


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৪ দুপুর ৪:১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে থেকে সরবরাহ কমে যাওয়ার প্রভাবে যেসব পণ্যের দাম বেড়ে গিয়েছিল, এরই মধ্যে সেসব পণ্যের দাম কিছুটা কমতে শুরু হয়েছে আজ শুক্রবার , সবজি ও মুরগি কেজিতে ২০ থেকে ৩০ টাকা কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছিল। সেগুলোর দাম কিছুটা কমতে শুরু করেছে। তবে এখনো বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে ডিম।

শুক্রবার মাগুরা শহরের পুরাতন কাঁচা বাজার, ঢাকার রোড কাঁচা বাজার, ভায়না কাঁচা বাজারসহ শহরে গুরুত্বপূর্ণ বাজারে ঘুরে দেখা যায় খুচরা বাজারগুলোতে মাছ, মুরগি, সবজিসহ বিভিন্ন পণ্যের কম -বেশ সরবরাহ দেখা যায় । সব ধরনের সবজির দাম অনেক টাই চড়া‌ দেখা যায় । শুক্রবার মাগুরা শহরের পুরাতন কাঁচা বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় , বেগুন প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে,  করলা ৮০ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে ও কাঁকরোল দাম  ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের কেজি এখন ২৮০ থেকে ৩০০ টাকা,  ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, পটোল ৫০ টাকা, ধুন্দল ৬০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া চালকুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, কচুমুখি কেজি ৫৫ থেকে ৬০ টাকা, টমেটো কেজি ১৬০ থেকে ১৮০ টাকা এবং লাউ প্রতি পিস ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।আলু কেজি ৬০ টাকা, পেয়াস ১১০ থেকে ১২০ বিক্রি হচ্ছে, রসুন ২২০ থেকে ২৩০ বিক্রি হচ্ছে, আদা বিক্রি প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ বিক্রি হচ্ছে।মাছ বাজার অনেকটাই চড়া রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ কাতল মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ ইংলিশ মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪৫০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে থেকে সরবরাহ কমে যাওয়ার বাজারে মুরগির সংকটের কারণে গত সপ্তাহে ব্রয়লার মুরগি কেজি ২০০ টাকায় এবং সোনালি মুরগি কেজি ৩১০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হয়। এখন সরবরাহ বাড়ায় ব্রয়লারের কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি আগের দামটাই রয়েছেন ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাগুরা বাজারের কিচেন মার্কেটের মেসার্স  ব্রয়লার হাউসের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, ‘বাজারে এখন মুরগির ঘাটতি নেই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে।’

  খাসির মাংস ও গরু মাংস বাজার চড়া প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি খাসির মাংস ১০০০ টাকা বিক্রি হচ্ছে। ডিমের দাম চড়া বাজার ঘুরে দেখা গেছে, মাগুরা শহরের পুরাতন বাজারে ডিমের সররবাহ বাড়লেও এখনো চড়া রয়েছে দাম। খুচরায় প্রতি ডজন ফার্মের ডিম ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, 

এমএসএম / এমএসএম

রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ

নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ

চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩