ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আ,লীগ জালেম ছিল, বিএনপি মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়: শাহজাহান


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৬-৮-২০২৪ রাত ১১:৩৪

বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ এখন পতিত শক্তি।  এ শক্তি বাংলার মাটিতে আর কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা। 

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নোয়াখালী সদরের শহীদ পিয়াস মাহমুদ, মো.রাযহান ও মামুন হোসেনের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি শহীদের পরিবারকে আর্থিক অনুদান দেন। এরপর তিনি শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।  

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, নোয়াখালীতে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার হয়নি। এমনকি আওয়ামী লীগ নেতাদের ওপরও কোনো হামলা হয়নি। এজন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে। তারপরও সংখ্যালঘুদের উপর ভর করে কিছু চক্রান্ত হয়েছে। যা এখনো অব্যাহত আছে। কিন্ত কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এ ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা।  

শাহজাহান আরও বলেন, নৃশংস অত্যাচার, নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে।  কিন্ত যার পতন আল্লার দরবারে কবুল হয়, সে হাজার হাজার মানুষের রক্ত দিয়েও ক্ষমতায় টিকে থাকতে পারেনা।  

দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জালেম ছিল, আমরা মজলুম ছিলাম। তাদের পরিচয় ভিন্ন, আমাদের পরিচয় ভিন্ন। আওয়ামী লীগের মত আমরা নতুন করে জালেম হতে চাইনা। আমরা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।  

আওয়ামী লীগ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, সামাজিক নেতাদের নেতৃত্বের আস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান।   

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আজগর হোসেন দুখু, প্রমূখ।  

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ