ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৬-৮-২০২৪ রাত ১১:৪৬

বাংলাদেশ দোকান মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের কালীচরনপুর সুপার মার্কেট কেপি বসু সড়ক (২য় তলায়) দোকান মালিক সমিতির অফিসে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহ দোকান মালিক সমিতির সাবেক সহ-সভাপতি সাজু আহমেদ দুলাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড. এম এ মজিদ। সেসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা জাহিদ ইসলাম, রফিকুল আলম, মোঃ আমান্নউল্লাহ, মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, মোঃ মশিউর রহমান বাবলু, মনিরুজ্জামান খান মিঠু, মোঃ আলমগীর হোসেন, এম রবিউল ইসলাম রবি, এ এস এম এনায়েতুল্লাহ নয়ন, মোঃ আজিজুল হক সান্ডি, মোঃ মোকলেচুর রহমান ও সাজু আহম্মেদ দুলাল প্রমুখ। আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে আনোয়ারুল ইসলাম বাদশাকে আহবায়ক ও মনিরুজ্জামান খান মিঠুকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথি এ্যাড. এম এ মজিদ বলেন, নব-গঠিত এই কমিটি ঝিনাইদহ ব্যবসায়ীদের নানা অধিকার রক্ষাসহ জেলার ব্যবসা-বাণিজ্যের মান উন্নয়নে কাজ করবে বলে আশা করেন তিনি। পরে প্রধান অতিথি এ্যাড, এম এ মজিদ জেলা দোকান মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দের হাতে ফুলতুলে দেন।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা