২৫ বছর যাবত টেপ রেকর্ডার বাজিয়ে ঐতিহ্য ধরে রেখেছেন আনোয়ার মোল্লা
কালের পরিক্রমায় বিজ্ঞানীদের আলোচিত আবিষ্কার ও উদ্ভাবনের ফলে মানুষের বহুল ব্যবহৃত অনেক প্রযুক্তি আজ বিলুপ্তির পথে। নব্বই দশকের তুমুল জনপ্রিয় টেপরেকর্ডার-রেডিও আর সচারাচর চোখে পড়ে না। বছর কয়েক আগেও প্রায় বাড়িতে, চায়ের দোকানে, হোটেল-রেস্তোরাঁয়, পথে ঘাটে, বিনোদন পার্কে অবসরে বিনোদনের মাধ্যম ছিলো টেপরেকর্ডার- রেডিও। কিন্তু বর্তমানে কম্পিউটার, স্মার্ট মোবাইল, ডিস সংযোগের টেলিভিশন, স্মার্ট এলইডি টিভির ভিড়ে হারিয়ে গিয়েছে। অথচ আশির দশকেও একত্রে দল বেঁধে ছায়াছবির গানের অনুরোধের আসর, নাটক বা খবর শোনার জন্য গ্রামের মানুষ মিলিত হতো। এ সকল জায়গায় এখন স্থান করে নিয়েছে ডিস সংযোগের টিভি, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ সম্বলিত মোবাইল ফোন ও এলইডি টিভি সহ হরেক রকমের প্রযুক্তি। এ কারণে হাল আমলে টেপরেকর্ডারের কদর আর নেই। ফলে দ্রুতই হারিয়ে যাচ্ছে এ সকল যন্ত্র। পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের হাটুরিয়া বাজারের সিংগাড়া-বড়া -নিমকি বিক্রেতা আনোয়ার মোল্লা এখনো এই ঐতিহ্য ধরে রেখেছেন।
সরেজমিনে আনোয়ার মোল্লা সাথে কথা হলে তিনি বলেন টেপরেকর্ডারটি আমার কাছে ২৫ বছর ধরে রয়েছে। এখন আর ফিতা ক্যাসেট না পাওয়ায় ওটা আমি শুধু রেডিও হিসেবে ব্যবহার করি। আমি যত দিন বেঁচে আছি টেপরেকর্ডারটি রেডিও হিসেবে ব্যবহার করবো । তিনি বলেন দুপুর গড়িয়ে বিকেল হলেই তার দোকানে এলাকার প্রবীণ বয়স্ক ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায় বিবিসি বাংলার খবর শোনার জন্য। এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ খবর শুনতে এখানে আসেন। প্রতিদিন ভোরে তিনি রেডিওতে প্রভাতি বাংলা অনুষ্ঠান চালিয়ে দিয়ে ব্যবসার কাজকর্ম শুরু করেন। মাঝে-মাঝে চ্যানেল বদলে শোনেন বাংলা, হিন্দি, উর্দু গানও। সময় হলে বিবিসি’র খবর, ভয়েস অব আমেরিকা বাংলার খবরও শোনেন উচ্চ ভলিউমে। এভাবে চলে ভোর ছয়টা থেকে মধ্যরাত অবধি । ছোট বেলার ভালো লাগা থেকেই টেপরেকর্ডারটি আগলে রেখেছেন তিনি ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied