ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২৪ দুপুর ৩:৩৩

পাকিস্তান শাহিনসের দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দুটি চার দিনের ম্যাচের প্রথম ম্যাচের ফাঁকে অনুশীলন করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিম। যে কারণে ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে আগামী ২১ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগেই চোট থেকে সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

আজ বিসিবির এক ভিডিও বার্তায় নিজের ব্যাটিংয়ের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না। দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’

‘এ’ দলের ম্যাচটির অভিজ্ঞতার কথা জানিয়েছে মুশফিক বলেছেন, ‘এখন পর্যন্ত সবকিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাঁধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছেন। বোলাররাও... নাসিম ভাই, মোহাম্মদ আলী, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এটি থেকে অনেক শিখতে পেরেছে।’

বাংলাদেশ দল পাকিস্তান সফরের দুটি টেস্ট সহ আগামী ডিসেম্বর পর্যন্ত মোট ৮টি টেস্ট খেলবে। ব্যস্ত টেস্ট সূচির আগে ‘এ’ দলের ম্যাচগুলো ক্রিকেটারদের প্রস্তুতি নিতে সাহায্য করবে বলে জানান এই অভিজ্ঞ ক্রিকেটার, ‘আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি সাহায্য করবে। কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছু প্র্যাকটিস সেশন করতে চেয়েছিলাম। আশা করি, এটি আমাদের জন্য উপকারী হবে।’

মুশফিক যে ম্যাচের মাঝে নেটে চোট পেয়েছেন, একই ম্যাচে কুঁচকির চোট পাওয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল হাসান।

T.A.S / T.A.S

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে