রায়পুরে অবৈধ দানবীয় ড্রেজারসহ শতাধিক পাইপ ধ্বংস করলো ভূমি প্রশাসন
লক্ষ্মীপুরের রায়পুরে ধ্বংস করা হলো ৫টি ড্রেজার মেশিন। নদী থেকে অবৈধ উপায়ে বালু তোলার কাজে ব্যবহৃত এসব ড্রেজারের সাথে অন্তত আরো এক শতাধিক পাইপ ভেঙে বিনষ্ট করা হয়েছে।
শনিবার (১৭ আগষ্ট) উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়নে অভিযান পরিচালনা করে এ কার্যক্রম চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহেদ আরমান বলেন, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর জনাব সুরাইয়া স্যারের নির্দেশনায় রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকার ডাকাতিয়া নদী ও পানির ঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে পাঁচটি মিশিন ও শতাধিক পাইপ ধ্বংস করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় সেনা, পুলিশ ও রায়পুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানায়, বালু তোলার মেশিনগুলো ছিলো দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন মোল্লার।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ