শিক্ষা কারিকুলাম বাতিলসহ ৪ দফা দাবীতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন
গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জাতীয় শিক্ষক ফোরামের কুষ্টিয়া অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী যুব আন্দোলন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমেদ আব্দুল জলিল, জেলা শাখার সভাপতি ডা: এইচ এম মুমতাজুল করিম, শিক্ষক ফোরামের জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা দেশে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবী জানান। সেই সাথে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দুর করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা