বিএনপি'র কেউ ভূমি দখল-চাঁদাবাজি করলে আইনে সোপর্দ করুন: মিনু
বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন , বিএনপির কোন নেতা-কর্মী, বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও ভূমিদখলের সঙ্গে যুক্ত হলে তাদের আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন। শনিবার (১৭ আগস্ট) সকালে রাজশাহী চন্দ্রিমা আবাসিক এলাকায় তার নিজ বাসভবনে এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা জানান। মিজানুর রহমান মিনু বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা দখলদারিত্ব করেছে তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে।
এতে বিএনপির কোন নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। রাজশাহী বৃটিশ কাউন্সিল দখলের প্রসঙ্গে মিনু বলেন, ১৫০ বছরের পুরাতন বৃটিশ কাউন্সিল ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি মহল । এই প্রতিষ্ঠান আমরা ধ্বংস করতে দিবো না। কোন অপশক্তিকে এটা দখল করতে দেওয়া হবে না।
তারেক রহমান দেশে ফেরার বিষয়ে মিনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে দেশের বাইরে রাখা হয়েছে। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। আশা করছি শিগগিরই তিনি বীরের বেশে দেশে ফিরবেন। দেশবাসী তার অপেক্ষায় রয়েছে। এসময় আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির কথা আগামী দিনে কেউ চিন্তা করলেও ছাত্র-জনতা তাদের রুখে দেবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা।
এমএসএম / এমএসএম
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ
নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন
Link Copied