ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলন এর বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৭-৮-২০২৪ বিকাল ৭:৩৬

ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে সমাবেশ স্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌদ্দগ্রাম বাজার এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ করে। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ উপলক্ষে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুদ্দীন হামিদী, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক শাহজাহান ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ উল্লাহ খালিদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চৌদ্দগ্রাম দক্ষিণ এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চৌদ্দগ্রাম পৌরসভার সভাপতি শফিকুর রহমান, চৌদ্দগ্রাম থানা উত্তর এর সাবেক সভাপতি মাওলানা নোমান, থানা দক্ষিণ শ্রমিক আন্দোলন এর সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা মাওলানা ইলিয়াছ, মাওলানা আবুল হাশেম, আব্দুল হাই সুমন, মাওলানা হানিফ মাহমুদ, মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া, মাওলানা ইসমাইল প্রমুখ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১