মানিকগঞ্জে যাত্রীবাহী বাস-অটোসিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জে যাত্রীবাহী বাস-অটো সিএনজির মুখোমুখি সংঘর্ষে জহুরা খাতুন নামে অটো সিএনজির এক যাত্রী নিহত হয়েছে। শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের গকুলনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা খাতুন ঘিওর উপজেলার জাবরা এলাকার নুরু মাস্টারের মেয়ে।
পুলিশ জানান, দুপুরে হরিরামপুর থেকে অটোসিএনজির মাধ্যমে জহুরা খাতুনসহ বেশ কয়েকজন মানিকগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে বেতিলা-হরিরামপুর সড়কের গকুলনগর এলাকায় হরিরামপুর গামী একটি যাত্রীবাহী বাসের সাথে অটোসিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোসিএনজির চালকসহ ৪/৫জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এদের মধ্যে জহুরা খাতুনকে মৃত ঘোষনা করেন। বাকি আহতের হাসপাাতলে ভর্তি করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো:হাবিল হোসেন জানান,দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন