ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লার চাঞ্চল্যকর আমিনুল হত্যায় জড়িত সজিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৩-৯-২০২৫ বিকাল ৫:৪৭

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় বালুর নীচ থেকে আমিনুল ইসলাম নামের এক যুবককে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত সজিবকে জেলার চান্দিনা এতবারপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  র‌্যাবের অভিযানে হত্যাকান্ডে ব্যবহৃত ১ টি হাসুয়া, ১ টি রক্তমাখা লুঙ্গি ও ১ টি মোবাইল উদ্ধার করে।

শনিবার দুপুরে কুমিল্লা র‌্যাব-১১ শাকতলা অফিসে প্রেসব্রিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। র‌্যাব-১১ কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানায়- গেল ১১ সেপ্টেম্বর দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় বালুর নীচ থেকে আমিনুল ইসলাম (নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় ভিকটিম আমিনুল ইসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট ও দেবীদ্বার এলাকার বন্ধুদের সাথে সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে তার এক দিন আগে ৯তারিখে রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ী থেকে বের হয়।  র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লার চান্দিনা এতবারপুর এলাকা হতে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত আসামী সজিব (২০)কে গ্রেপ্তার করে। হত্যাকান্ডে ব্যবহৃত ০১ টি হাসুয়া, ০১ টি রক্তমাখা লুঙ্গি ও ০১ টি মোবাইল উদ্ধার করে।
 গ্রেপ্তারকৃত সজিব চান্দিনা উপজেলার বদরপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
 
র‌্যাব জানায়- হত্যাকান্ডে জড়িত অপর আসামী সিরাজ (২৫) চাকুরির প্রলোভন দেখিয়ে আমিনুল ইসলাম এর নিকট থেকে প্রতারণামূলকভাবে নগদ ১০ লক্ষ টাকা নেয়। গত ১০ তারিখ রাতে গ্রেপ্তারকৃত সজিব সহ অন্যান্য আসামীরা ভিকটিমকে নিয়ে কুমিল্লার মোস্তফাপুর এলাকায় বালু ভরাট করা উচু জমিতে নিয়ে পিছনদিক থেকে গলায় কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করার উদ্দেশ্যে বালু চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে আসামীরা গ্রেপ্তার এড়ানোর জন্য আত্ন গোপন করে।

 গ্রেফতারকৃত সজিবকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে উক্ত হত্যাকান্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানায় র‌্যাব।

গ্রেফতারকৃত আসামী সজিবকে কুমিল্লার সদর দক্ষিন থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস