ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৩-৯-২০২৫ বিকাল ৫:৪২

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মরহুম শওকত হোসেন দিদারের স্মরণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় টুঙ্গিপাড়া পৌর শাখা কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক দল ও যুবদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা।

বক্তারা বলেন, শওকত হোসেন দিদার ছিলেন দলের নিবেদিতপ্রাণ সংগঠক। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল অনন্য। বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একনিষ্ঠ, ত্যাগী ও সাহসী কর্মী। তরুণ প্রজন্মের কাছে তিনি অনুকরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে পৌর ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এছাড়াও পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাকিব শেখের উদ্যোগে হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২০০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের আহ্বায়ক এম মোক্তার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস এম গোলাম কিবরিয়া সাগর, সাবেক কাউন্সিলর রাকিব শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রায়হান হাবিব ইয়েন, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল আজিজ বাবু প্রমুখ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত