ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৩-৯-২০২৫ বিকাল ৫:২৪

কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হাতে তৈরি বাদ্যযন্ত্র হারিয়ে যাওয়ার পথে। নানারকম ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্রের পাশাপাশি বিভিন্ন রকম ডিভাইস ও এ্যাপস্ ভওে গেছে বাজার।  যার ফলে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ডুগিতবলা ও হারমোনিয়ামের ব্যবহার। বাদ্যযন্ত্র মানব সভ্যতার ঊষালগ্ন থেকেই প্রচলিত, সময়ের সাথে সাথে তাদের রূপভেদ হয়েছে শুধু। প্রাচীন বাদ্যযন্ত্রসমূহ ব্যবহৃত হতো মূলত বিভিন্ন ধর্মীয় ও প্রথাগত আচার-অনুষ্ঠানে। তখন সেগুলো ব্যবহৃত হতো একেকটা একেক অনুষ্ঠান উপলক্ষে। ধীরে ধীরে সংস্কৃতির বিকাশ হয় এবং মানুষ বাদ্যযন্ত্রসমূহের  ব্যবহার বিনোদনের জন্য। 
এক সময় যাত্রাপালা,জারিগান থেকে শুরু করে পারিবারিক আচার অনুষ্ঠানে হারমোনিয়াম, ডুগিতবলা ব্যবহারের প্রচলন থাকলেও ক্রমেই হারিয়ে যেতে বসেছে ডুগিতবলার শব্দ আর হারমোয়ামের সূর, তৈরির কাঁচামলের দামবৃদ্ধি, বিক্রি তুলনামূলক হ্রাস পাওয়াসহ সরকারিভাবে সহজ শর্তে  ঋণ বা কোন প্রকার সুযোগসুবিধা না থাকায়, কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে প্রাচীন এ শিল্প। 
অনেকেই জীবন জীবিকার তাগিদে পেশা পরিবর্তন করে বেছে নিয়েছেন ভিন্ন পেশা। একসময়ে যৌলুস থাকলেও এখন গুটিকয়েক মানুষ নানা প্রতিবন্ধকতায় কোনরকমে টিকিয়ে রেখেছে বাপ দাদার পেশা। লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এ শিল্প।  
এবিষয়ে কথা হয় পাবনা পৌর সদরের কয়েকজন বাদ্যযন্ত্র তৈরির কারিগরের সাথে কথা বললে তারা জানান কষ্ট হলেও বাপ দাদার পেশা তাই কষ্ট হলেও টিকিয়ে রেখেছি তা না হলে আমরা অনেক আগে অন্য পেশায় যুক্ত হতাম।
বাদ্যযন্ত্র তৈরির শিল্পী সুরজিত রবি দাসের নাতী ও সুর তরঙ্গের সত্বাধিকারী রামকৃষ্ণ মনিদাস জানান, ১৯৭৩ সাল থেকে দাদু সুরেন্দ্র মনিদাস বাদ্যযন্ত্র তৈরির কাজ শুরু করেন তার  মৃত্যুর পর ১৯৯৮ সালে বাবার হাত ধরে ডুগি তবলা, ঢোল, তৈরির কাজ শুরু করেন এবং পৈতৃক পেশা হিসেবে হাল ধরেন, কিন্তু বর্তমানে কাচামলের দাম বৃদ্ধি ডিজিটাল যন্ত্রের ব্যবহার বৃদ্ধির ফলে তেমন অর্ডার আসেনা বা তৈরি মালামালও বিক্রি হয়না যার ফলস্বরূপ যে আয় রোজগার তাতে করে পরিবার সন্তান নিয়ে জীবন জীবিকা নির্বাহ করা কষ্টসাধয় হয়ে পড়েছে। তবে সরকারি বেসরকারিভাবে সহযোগিতা পেলে আবার এ পেশার প্রাণ ফিরে পাব বলে মনে করি।
পাবনার শালগাড়িয়ার বাসিন্দা পরিতোষ চন্দ্র জানান ৪০ বছর ধরে তিনি এ পেশার সাথে জড়িত,  বর্তমানে মোবাইল ফোন সব নানা ইলেকট্রনিক ডিভাইস যন্ত্র বাজারে আসার ফলে আমাদের ব্যবসা নেই বললেই চলে; তবে সংস্কৃতির বিকাশ বৃদ্ধি করতে সরকারিভাবে উদ্যোগ নিলে আবারো আগের রুপ ফিরবে বলে আশাবাদী। 
দীর্ঘদিন হারমোনিয়াম তৈরির কাজে নিয়োজিত পাবনা শহরের সুরনিকেতনের সত্বাধিকারী সঞ্জয় কুমার সিংহ জানান, তিনি প্রায় ৪১ বছরের বেশি সময় ধরে হারমোনিয়াম তৈরি করে আসছি; কিন্তু আগেরমত সেই ব্যবসায়ের প্রাণ নেই আধুনিকতার ছোঁয়ায় মানুষ সংস্কৃত থেকে দূরে সরে গিয়েছে অর্থাৎ সংস্কৃতির ধারা পাল্টেছে যার পলে আমাদের এ পেশা আমার পরবর্তী প্রজন্ম টিকিয়ে রাখতে পারবে বলে মনে করিনা।  তবে সংস্কৃতির বিকাশ বৃদ্ধি ও আগ্রহী করে তুলতে পারলে অনেকটাই আগের রুপে স্ব-গৌরবে  ফিরবে বলে মনে করি।
সংস্কৃতি বাঁচিয়ে রাখতে নানা উদ্যোগ এর কথা জানিয়ে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন,“ সংস্কৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন কাল থেকে আধুনিক সভ্যতার ক্রমবিকাশে সংস্কৃতির অবদান রয়েছে।  এখন সবকিছু ডিজিটালাইজেশন বিশ্বায়নের যুগেও আমরা প্রাণ ফিরে পাই পুরোনো বাদ্যযন্ত্রে সেক্ষেত্রে এটাকে টিকিয়ে রাখতে আমাদের সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি করতে হবে সেইসাথে যারা এ পেশার হাল ধরে আছে তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। তবেই আমরা আমাদের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারবো বলে মনে করি। 
ছবিটি পাবনা শহরের আব্দুল হামিদ রোডে অবস্থিত পৌর মার্কেটে সুর তরঙ্গ থেকে তোলা।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী