ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ার সাঙ্গু নদে নিষিদ্ধ জালের থাবা,হুঁশ নেই মৎস কর্মকর্তার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৫-৩-২০২৬ দুপুর ১২:৫৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বুক চিরে বয়ে যাওয়া সাঙ্গু নদীতে নিষিদ্ধ জালের অবাধ ব্যবহারে মৎস্য সম্পদ এখন চরম হুমকির মুখে। কারেন্ট জাল, চায়না দুয়ারি ও মশারির জালের মতো বিধ্বংসী উপকরণের কারণে ধ্বংস হচ্ছে দেশীয় মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য। ফলে একদিকে যেমন নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে জীবিকা সংকটে পড়েছেন নিবন্ধিত ও বৈধ মৎস্যজীবীরা।

সরেজমিনে উপজেলার পুরানগড় ইউনিয়নের শীলঘাটা এলাকায় গিয়ে দেখা যায়, নদীর বিভিন্ন পয়েন্টে সূক্ষ্ম ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। বিশেষ করে শীলঘাটা-ধোপাছড়ি ঘাটে একদল জেলেকে বেড় জাল ব্যবহার করতে দেখা যায়, যার ফাঁসের আকার এতটাই ছোট যে তাতে মাছের ডিম ও অতি ক্ষুদ্র পোনাও রেহাই পাচ্ছে না। পরিবেশবিদদের মতে, এই ধরণের নির্বিচার নিধন চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে সাঙ্গু নদী মাছশূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বৈধ উপায়ে মাছ শিকার করা লালমোহন জলদাস ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আইন মেনে জাল ফেলি, কিন্তু দিনশেষে আমাদের ঝুলি খালি থাকে। কারণ অসাধু শিকারিরা কারেন্ট জাল দিয়ে আগেই সব মাছ সাবাড় করে ফেলছে। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে একজন জেলে জানান অভাবের তাড়নার কথা। তার দাবি, নদীতে এখন বড় মাছ না থাকায় সংসার চালাতে বাধ্য হয়ে তারা সূক্ষ্ম ফাঁসের জাল ব্যবহার করছেন। তবে স্থানীয় সচেতন মহলের দাবি, দিনের আলোতে কিছুটা রাখঢাক থাকলেও রাতের আঁধারে নিষিদ্ধ জালের ব্যবহার কয়েক গুণ বেড়ে যায়।

স্থানীয় মৎস্যচাষি নাছির উদ্দিন মনে করেন, কেবল অভিযান চালিয়ে এই সমস্যা স্থায়ীভাবে সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা। অন্যদিকে, সাতকানিয়ার একটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইসমাঈল মোহাম্মদ রাশেদ প্রস্তাব দেন বিকল্প কর্মসংস্থানের। তিনি বলেন,

"অনেক জেলে দারিদ্র্যের কারণে নিষিদ্ধ পথে পা বাড়াচ্ছেন। তাদের যদি সঠিক প্রশিক্ষণ ও সরকারি প্রণোদনার আওতায় আনা যায়, তবেই এই অপরাধমূলক তৎপরতা বন্ধ হবে।"

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, ইতিপূর্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেককে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন আমরা জেলেদের স্বার্থেই কাজ করছি। সাময়িক লাভের জন্য তারা নিজেরা নিজেদের ভবিষ্যৎ অন্ধকার করছেন। আমাদের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।"

স্থানীয়দের দাবি নদীর বাস্তুসংস্থান ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত প্রশাসনিক টহল বাড়ানোর পাশাপাশি অসাধু সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সাতকানিয়ার সাধারণ মানুষ ও ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত