শেরপুরে সাঁতারের জন্য পুকুর লিজ মুক্ত করার দাবিতে শিশুদের মানববন্ধন অনুষ্ঠিত
শেরপুর জেলার ঐতিহ্যবাহী জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর লিজ মুক্ত করে শিশুদের সাঁতার প্রশিক্ষণের জন্য অবমুক্ত করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন শেরপুরবাসীর আয়োজনে এ মানববন্ধনে শহরের বিভিন্ন বয়সের সাঁতারু ও সাঁতার শেখার আগ্রহী শিশুরা উপস্থিত ছিলেন।
পরে তারা এ দাবি আদায়ের লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করে। একই সাথে ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছেও একটি আবেদন দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, শেরপুর সুইমিং একাডেমী ২০২২ সন হতে অদ্যাবধি উক্ত পুকুরটিতে সাঁতার কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২২ সন হতে এ পর্যন্ত ৪ শতাধিক প্রি-প্রাইমারী শিক্ষার্থীকে সাঁতার শেখানো হয়েছে। শেরপুর সুইমিং একাডেমীর সংশ্লিষ্টতায় জেলা ক্রীড়া সংস্থার সুইমিং ফেডারেশনে অংশগ্রহণ ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ পরিচালনায় শেরপুর সুইমিং একাডেমী সার্বিক সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান করে। উল্লেখ্য, শেরপুর সুইমিং একাডেমী হতে বাংলাদেশ সেনাবাহিনীর ‘বিএমএ’ কোর্সের জন্য ৫ জন সেকেন্ড লেফটেনেন্ট ও ১৭ জন সৈনিককে সফলতার সাথে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও শেরপুর সুইমিং একাডেমী হতে বিকেএসপিতে ২ জন ও ‘তোমাকে খুঁজছে বাংলাদেশ’ ট্যালেন্ট হান্ট-এ ১ জন শেরপুর জেলাকে গর্বিত করার সুযোগ পেয়েছে। বর্তমানে জিকে পাইলট উচ্চ বিদ্যালয় সংশ্লিষ্ট শেরপুর সুইমিং একাডেমীর ব্যবহৃত পুকুরটি ইজারা দেয়ার জন্য দরপত্র বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। যদি কোনো মাছ চাষীকে পুকুরটি ইজারা দেয়া হয় তবে পুকুরটি সাঁতার শেখার গুণগত মান হারাবে। শেরপুর সুইমিং একাডেমীর শত শত শিক্ষার্থী, শেরপুর সুইমিং একাডেমীর শেরপুর জেলার জন্য বয়ে আনা সাফল্য ও জীবনের জন্য সাঁতার বিবেচনা করে শেরপুর সুইমিং একাডেমীর জন্য পুকুরটি স্বপ্ন-মূল্যে ইজারার জন্য আবেদন করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন সাঁতার প্রশিক্ষক সারোয়ার জাহান পপলিন, হিমন, রাজন, অ্যাথলেটিক্স কোচ আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক জাকির হোসেন বাচ্চু, মোঃ শওকত হোসেন, সুমাইতাত জাহান স্মিতা, মহিলা ফুটবল রেফারি ভাবনা প্রমুখ।
Aminur / Aminur
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস