বইমেলায় পাঠকের নজরে মাসুদ রানা'র থ্রিলার উপন্যাস ডাবল জিরো
পত্রিকার ত্রিশাল প্রতিনিধি সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা'র এবারের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস 'ডাবল জিরো ' বইটি ইতি মধ্যে পাঠকের নজরে আসতে সক্ষম হয়েছে। এটি প্রকাশ করছে ঐকতান প্রকাশন। লেখক এস এম মাসুদ রানা তার সৃজনশীল সাহিত্য কর্মের ধারাবাহিকতায় এবার বই মেলায় নতুনত্ব নিয়ে পাঠক মহলে এসেছেন । তার রচিত কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস 'ডাবল জিরো'।
বই মেলায় গুরতে আসা রতন, বশির ও মিথিলা বলেন, আমরা লেখক এস এম মাসুদ রানা থ্রিলার উপন্যাস ডাবল জিরো নিয়েছি। তিনি আমাদের প্রিয় লেখক। এবার মেলায় উনার বই বেশ ভালো চলছে। এ বিষয়ে সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা বলেন, ‘আমি গল্পের মানুষ। গল্প বলতে ভালোবাসি, ছাপা অক্ষরে সে গল্পগুলো বইয়ের মধ্যে চলে আসে। কিছুক্ষেত্রে বড় পরিসরে গল্প বলি, উপন্যাসের আদলে। তবে এবার আমি আমাদের সমাজ ব্যবস্থার কিছু অপ্রিয় সত্য নিয়ে সাজিয়ে তুলেছি উপন্যাস ডাবল জিরো। এটি মেলায় ঐকতান প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।
ডাবল জিরো উপন্যাসটি পাঠকের মন জয় করতে সক্ষম হবে বলে বেশ আশাবাদী।’
বইটি নিয়ে ঐকতান প্রকাশনের স্বত্বাধিকারী একেএম আনোয়ার উদ্দিন বলেন এস এম মাসুদ রানা একজন উদীয়মান তরুণ কথাসাহিত্যিক। তার লেখা পাঠকেরা পছন্দ বেশ পছন্দ করেছে আগেও। কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস ডাবল জিরো বইটি নিয়ে আমরা বেশ আশাবাদী। বইটি মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ঐকতান প্রকাশনের ২১১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
Aminur / Aminur
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী