জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ
ছাতকের জাউয়া বাজারে বহুল প্রত্যাশিত যাত্রী ছাউনি নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার ভূমি এর উপস্থিতিতে বাজারের সবজি ভান্ডারের সামনে ব্যানার সম্বলিত খুঁটি দিয়ে নির্ধারণ করা হয়।
জানা যায়, সেপ্টেম্বরের পাঁচ তারিখে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে যাত্রী ছাউনির জন্য আবেদন করেন সাংবাদিল পীর জুবায়ের। এরই প্রেক্ষিতে ছাতক উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বাজার পরিদর্শন করে জায়গা নির্ধারণ করেন।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জ জেলার বৃহত্তর এই বাজারে কয়েক বছর যাবৎ যাত্রী ছাউনির অভাবে জনভোগান্তিতে চরম আকার ধারণ করেছিলো। বিশেষ করে নারী ও শিশুরা রোধ-বৃষ্টির দিনে মারাত্মক দূর্ভোগ পোহাতে হতো। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি থাকলেও তা অধরা ছিলো।
এবিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, যাত্রী ছাউনির জন্য একজন সাংবাদিক আমাদের কাছে আবেদন করেছেন। সার্বিক পরিস্থিতি ভেবে আমরা তাতে সম্মতি দিয়েছি। কারণ জেলার মধ্যে অন্যতম এই বাজারে যাত্রী ছাউনি খুবই প্রয়োজন। আমরা পরিকল্পনা করেছি এখানে দৃষ্টিনন্দন ছাউনি নির্মাণের। এছাড়াও জনভোগান্তি কমাতে খুব দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত