ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়ক ধস, বন্ধ যানচলাচল


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ১:৫৫

গত কয়েকদিনের ভারী বর্ষণে সড়ক মাটি ধসে গিয়ে বন্ধ হয়ে গেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল। রোববার (১৮ আগষ্ট) সকাল থেকে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সড়কটির কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা এলাকায় সড়কের নিচের মাটি ধসে গিয়ে সম্পূর্ণ ভেঙে গেছে। এতে করে সড়কটি সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত যান চলাচল সম্ভব হবেনা।

এদিকে সড়কটির মেরামত কাজ দ্রুত শুরু করা হবে নিশ্চিত করেছে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর। এবিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রোববার থেকেই পে-লোডার পাঠিয়ে মাটি ভরাট করা হবে। দ্রুত সময়ে যেন সড়কটি যান চলাচলের উপযোগী করা হয় সেই ব্যবস্থা গ্রহন করা হবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন জানান, সড়কটির ভেঙে যাওয়ায় আপাতত বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল বন্ধ আছে। ইতিমধ্যে সড়কটির কাজ শুরু করার বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর এর সাথে যোগাযোগ হয়েছে। সড়ক মেরামত শেষ হলে আবারো যান চলাচল স্বাভাবিক হবে।

প্রসঙ্গত, কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া প্রায় ২০ কিলোমিটার এর সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন রাঙামাটি জেলায় যাতায়াত করে। এছাড়া রাঙামাটি জেলার সাথে বান্দরবান এর যাতায়াত করা অন্যতম প্রধান সড়ক এটি। যার ফলে সড়কটি এই ভাঙা অংশ মেরামত না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু