মারামারির অভিযোগে নিষেধাজ্ঞায় শেখ জামালের দুই ফুটবলার
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের একাদশের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ছাড়া মাঠে নামছে রহমতগঞ্জের বিপক্ষে। ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণ করায় শেখ জামালের মিডফিল্ডার ফয়সাল আহমেদ ও ডিফেন্ডার শাকিল আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবল ফেডারেশন। ফলে আজকের ম্যাচে এই দুই ফুটবলার ছাড়াই একাদশ গড়তে হবে ভারপ্রাপ্ত কোচ মোশাররফ বাদলকে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল বলেন, গতকাল ফেডারেশন আমাদের চিঠি দিয়ে জানিয়েছে দুই ফুটবলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত না খেলাতে। ব্রাদার্স ইউনিয়ন ম্যাচে মাঠে ও মাঠের বাইরে শেখ জামালের কয়েকজন ফুটবলার মারামারিতে জড়িয়েছিলেন। এরমধ্যে মাত্র দুজনকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবল ফেডারেশন।
ডিসিপ্লিনারি কমিটি শেখ জামাল-ব্রাদার্স ম্যাচের মারামারি নিয়ে এখনো সভায় বসেনি। সভা ছাড়াই শুধু দুই খেলোয়াড়কে সাময়িক শাস্তির আওতায় আনার ব্যাপারে বাফুফে সচিবালয়ের ব্যাখ্যা, ডিসিপ্লিনারি কমিটি সভা না করেও বিশেষ ক্ষেত্রে (রেফারি ভুলবশত লালকার্ড প্রদর্শন না করলে) খেলোয়াড়দের ম্যাচ থেকে বিরত রাখতে পারে। শেখ জামাল-ব্রাদার্স ম্যাচের ও ম্যাচের পরের বিষয়গুলো পর্যালোচনা করতে শীঘ্রই ডিসিপ্লিনারি কমিটির সভা হওয়ার কথা।
শেখ জামাল ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আজ রহমতগঞ্জকে হারাতে পারলে ২৩ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৪৯। শেষ ম্যাচ জামাল মোহামেডানের সঙ্গে হারলেও আবাহনী বাকি ২ ম্যাচ জিতলে তখন দুুই দলের সমান ৪৯ পয়েন্ট হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে রানার্সআপ নির্ধারণ হবে।
জামান / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি