ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক রেমিট্যান্স কোম্পানী আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ৪:১৯

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক রেমিট্যান্স কোম্পানী আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি এর মধ্যে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ গায়াত হাব্বাব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষরের পর শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন এবং আটলান্টিক এক্সচেঞ্জ এর কান্ট্রি ম্যানেজার, দক্ষিণ এশিয়া জনাব মোঃ রুবেল হোসাইন ডকুমেন্ট হস্তান্তর করেন। 

আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি রেমিট্যান্স এবং ব্যবসার জন্য ক্রস-বর্ডার পেমেন্ট এর একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান, যা ২ লক্ষাধিক গ্রাহককে অনলাইনে সারা বিশে^র ৯৬টি দেশে এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে এই রেমিট্যান্স সেবা প্রদান করে আসছে। বাংলাদেশে তাদের প্রিয়জনকে নিরাপদে এবং সহজে টাকা পাঠাতে আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বিশ^স্ত ও পছন্দের। উক্ত চুক্তির আওতায় বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি এর মাধ্যমে রেমিট্যান্স বাংলাদেশে তাদের প্রিয়জনদের কাছে নিরাপদে এবং দ্রুত সময়ে পাঠাতে পারবে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্ট এর ইনচার্জ জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসাইন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) জনাব কে. এম. হারুনুর রশীদ-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত