বগুড়ার শেরপুরে বিদেশি বিয়ারসহ ব্যবসায়ী আটক
বগুড়ার শেরপুরে ২৬টি বিয়ার ক্যানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বগুড়া জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর (বিবিএম সেবা) সার্বিক দিকনিদের্শনায় শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. সাচ্চু বিশ্বাস, সঙ্গীয় এএসআই নয়ন কুমার দাস, এএসআই মো. আমিনুর সোমবার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শেরপুর থানাধীন পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের দক্ষিণ সাহাপাড়া গ্রাম হতে মৃত ভোলানাথ দাসের ছেলে মাদক ব্যবসায়ী অনুপম দাস ওরফে তুলিপকে (৪৬) তার বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ২৬টি কালো রংয়ের বিদেশি বিয়ার ক্যান BELGIAN BEER black devil alc-16% vol, Made in BELGIAM উদ্ধার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন. আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। শেরপুর উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন