ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

লোহাগড়া পৌরসভার অধীনে তিন তলা ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ২:৫০

লোহাগড়া পৌরসভার একটি গুরুত্বপূর্ণ তিন তলা ভবন নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও পৌর কর্তৃপক্ষ পরস্পর  যোগসাজসে নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। এতে ভবনটির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নির্মাণ কাজের শুরু থেকেই বিভিন্ন অনিয়মের মাধ্যমে কাজটি শুরু হয়। টেন্ডার প্রক্রিয়ায় পৌর কর্তৃপক্ষ পক্ষপাতিত্ব করে ঠিকাদার মিন্টুকে দিয়ে কাজটি করানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পৌরসভা কর্মকর্তা জানান, ' নির্মাণ সামগ্রীর গুণগত মান যাচাইয়ে যে কঠোরতা প্রয়োজন, তা মানা হয়নি। উপরোন্তু, নির্ধারিত মাপ অনুযায়ী কাজ সম্পন্ন না হওয়ায় ভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।"

লোহাগড়া পৌরসভার মেয়র অনুপস্থিত থাকায় প্রকৌশলী রতন কুমার রায়ের কাছে সাংবাদিকরা তথ্য চাইলে তিনি তথ্য দিতে অস্বীকার করেন। ভবন নির্মাণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং জানান,"নির্মাণ কাজ নিয়ম মেনে হচ্ছে এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ সঠিক নয়।"

নির্মাণ কাজের অনিয়ম ও দূর্নীতি দূর করে দ্রুত সঠিকভাবে নির্মাণ কাজ করার দাবী জানিয়েছেন স্হানীয়রা।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা