ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহ শহরে ছাত্র-জনতার লাল রঙের ফেস্টুন টাঙ্গানো কর্মসুচি পালিত


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ৩:২৭

বিপ্লবের আদর্শকে তারুণ্যের রূদয়ে ছড়ানো ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লক্ষে ঝিনাইদহ শহরে “টিম-দুর্বার” নামের ব্যানারে সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উদ্দ্যোগে লাল রঙের ফেস্টুন টাঙ্গানো কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) ভোরে শহরের পোষ্ট অফিস মোড় থেকে পায়রা চত্বর হয়ে শহীদ মিনার পর্যন্ত কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন শ্লোগান সম্বলিত লাল রঙের ফেস্টুন টাঙ্গানো কর্মসুচি পালন করা হয়। শহরের বিভিন্ন সড়কের বিদুৎতিক লাইটিং এর পোলে লাল রঙের ফেস্টুন টাঙ্গানো শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। “টিম-দুর্বার” এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাজিদ মাহমুদ, এইচ এম জহুরুল ইসলাম, ওসমান গনি, সিদ্দিকুর রহমান, ইসহাত আলী, মনিরুল ইসলাম, রিয়াদ হোসেন, শরিফ খান, তুহিন মোল্লা, শাহেদ মাহমুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 
সাজিদ মাহমুদ বলেন, কোনো অফিসে যদি সরকারি ফি এর বাইরে কেউ অতিরিক্ত টাকা দাবি করে, তাহলে নিজে প্রতিবাদ করুন। না হলে আমাদেরকে জানান। ছাত্র সমাজ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সবাই সহযোগিতা না করলে, দূর্নীতি মুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে না। আমরা কাউকে ঘুষ দিবো না। কারোর পকেটে মোটা করতে আমরা টাকা দিবো না। অন্যায়ের বিরুদ্ধে কঠোর ভাবে অবস্থান করতে হবে। সমাজ থেকে ঘুষ চাঁদাবাজি ও দূর্নীতি দূর করবো। শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা