প্রবাসীদের বিশেষ গৃহঋণ সুবিধা দেবে এনআরবিসি ব্যাংক
বাংলাদেশে বাড়ী/এপার্টমেন্ট নির্মাণে প্রবাসীদের ঋণ সুবিধা দেবে এনআরবিসি ব্যাংক। এজন্য বিশেষ ‘হোম লোন’ প্রডাক্ট চালু করা হয়েছে। এই প্রডাক্টের আওতায় প্রবাসীরা বিদেশে বসেই ঋণ সুবিধা গ্রহণ এবং ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। বৈদেশিক মুদ্রায় এই ঋণের কিস্তি পরিশোধ করা যাবে। প্রবাসীদের দোঁরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে আমেরিকান কোম্পানি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম এবং ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আজাদুল হক। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি হারুনুর রশীদ, এসইভিপি কাজী সাফায়েত কবীর ও ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের ম্যানেজার আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ
নগদ - এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি
বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত
হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিতব্য “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬” এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সর প্রদান
বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত
সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড
ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশি বাসিন্দারা
চার প্রতিষ্ঠানের আট ভেরিয়েন্টের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র
এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা
শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত