ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় মাটির গর্ত খুড়ে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ৪:৪৫
পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রাম থেকে মাটির গর্ত খুঁড়ে  পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা উদ্ধার করেছে আয়েশা বেগম নামের ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ। সোমবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের মো. ইউনুস মিয়ার বাড়ির পাশের মাটির গর্ত খুড়ে ভিকটিম বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আয়েশা একই গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী।  স্বামীর মৃত্যুর পরে সে বাজারে মাছ ও তরকারি টোকানোর কাজ করতো বলে জানিয়েছে স্থানীয়রা।
জানা গেছে, এলাকাবাসী পঁচা গন্ধ এবং গর্তের আলামত দেখে পুলিশকে খবর দিলে কলাপাড়া থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে লাশ উদ্ধার করেছেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, নিহত গৃহবধুর শরীরে পঁচন ধরেছে। দুই -তিন দিন আগে তাকে মেরে মাটি চাপা দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মৃত্যুর কারন জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় সন্দেহভাজন একজন আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা