ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জাগোনারীর উদ্যোগে ১৫২ পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৯-৮-২০২৪ বিকাল ৫:১৯

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সাড়াদান কার্যক্রম ২০২৪ এর আওতায় শর্তবিহীন নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে এনজিও জাগোনারীর ব্যবস্থাপনায় এবং সেভ-দ্য চিলড্রেনস’র আর্থিক সহায়তায় চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের ১৫২ ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেয়া হয়। 
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তোফাজ্জেল হোসাইন বাবুল, জাগোনারীর প্রজেক্ট ম্যানেজার ইয়াছিন মনজু, গলাচিপা থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিকেশন কো-অর্ডিনেটর ডিউক ইবনে আমিন, প্রকল্প সমন্বয়কারী গোপাল বিশ্বাস ও সেভ-দ্য-চিলড্রেন এর প্রোগ্রাম অফিসার রাসেল মিয়া প্রমুখ। উল্লেখ্য, গত রোববার (১৮ আগস্ট) চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করা হয়।

T.A.S / T.A.S

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা