ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ীতে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এমপি


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২৬ দুপুর ৪:৪২

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে সম্মিলিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে নালিতাবাড়ী পৌরসভা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এমপি।

এ সময় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের ন্যায় আমরা নকলা ও নালিতাবাড়ীর প্রতিটি অঞ্চলের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বদ্ধ পরিকর।  

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ তেমনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এ বিষয়ে আমাদের সচেতন থাকাও নৈতিক দায়িত্ব।

নালিতাবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএ রায়হান, সাবেক ছাত্রনেতা কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ, জাহিদ হাসান রোমান, আনিসুর রহমানসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার