ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইনে ওয়ালটন প্লাজায় পণ্য ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৯-৮-২০২৪ বিকাল ৫:২৫

শোরুমে গিয়ে পণ্য কেনার পাশাপাশি ঘরে বসে অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে কেনা যাচ্ছে দেশের সুপারব্র্র্যান্ড ওয়ালটনের পণ্য। ওয়ালটন প্লাজার ওয়েবসাইট (eplaza.waltonbd.com)  থেকে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ফ্যান, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস, কম্পিউটার ও এক্সেসরিজ ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন গ্রাহকরা। 

দেশব্যাপী অনলাইনে ওয়ালটন প্লাজার ওয়েবসাইট থেকে পণ্য কিনে যে কোনো ব্যাংকের নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলেই এই ছাড় পাওয়া যাবে। এ সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ক্রেতারা দেশীয় পণ্য কিনতে অভ্যস্ত হবেন বলে ধারণা সংশ্লিষ্টদের।

অনলাইনে ই-প্লাজা থেকে ওয়ালটন পণ্য কেনায় ক্রেতারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সুবিধা। আছে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য ক্রয়ের সুযোগ। ক্রেডিট কার্ডে ইএমআই এর আওতায় ১২ মাসের জিরো ইন্টারেস্ট সুবিধায় পণ্য কেনার সুযোগও দিচ্ছে ওয়ালটন ই-প্লাজা।

ওয়ালটন ই-প্লাজার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড কো-অর্ডিনেটর নাফিস ইসতিয়াক জানান, বিশ্বের যে কোনো স্থানে বসেই ফ্রিজ, এসি, টিভি, ডেস্কটপ ও ল্যাপটসহ সব ধরনের ওয়ালটন পণ্য অনলাইনে কেনার সুযোগ রয়েছে। ই-প্লাজা.ওয়ালটনবিডি.কম ওয়েবসাইট থেকে ক্রেতারা পণ্য কেনার অর্ডার বা ফরমায়েশ দিতে পারবেন। অনলাইন থেকে কেনা পণ্য ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেওয়া হচ্ছে।

এছাড়াও বাংলাদেশে প্রচলিত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ড, ইন্টারনেট ব্যাংকিংসহ, বিকাশ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও অনলাইন থেকে কেনা ওয়ালটন পণ্যের মূল্য পরিশোধ করা যাচ্ছে সহজেই।

এমএসএম / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত