ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ডেমরায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি


সালে আহমেদ photo সালে আহমেদ
প্রকাশিত: ১৯-৮-২০২৪ বিকাল ৬:১৭

ডেমরার হাজীনগরে অবস্থিত হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম- দুর্নীতির সাথে জড়িত থাকায় পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় ছাত্র-ছাত্রীরা ‘দফা এক দাবি এক  আফতাবের পদত্যাগ’, সহ নানান স্লোগানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করে।

১৯ আগষ্ট   (সোমবার ) দুপুরে হাজী নগর হতে সারুলিয়া প্রদক্ষিণ করে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান,আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়ম,সহ নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন।শিক্ষার্থীরা বলেন- প্রধান শিক্ষক কখনো শ্রেণি কক্ষে পাঠদান করতেন না। এমনকি কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে শাস্তি মূলক টিসি প্রদান করতেন,এছাড়া তার বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানিসহ নানারকম অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আমলে নিয়ে অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। এসব কর্মসূচিতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীসহ সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তবে  প্রধান শিক্ষক গত কয়েকদিন  বিদ্যালয়ে উপস্থিত হন না বলে জানা গেছে।

স্কুলের দশম শ্রেণির  শিক্ষার্থী অন্তর হোসেন জানায়, প্রধান শিক্ষকের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় কাজ ছিল অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা। তার কাছে ছাত্র-ছাত্রীদের কোনো অভিভাবক অভিযোগ দিলে উল্টো তাদেরকে অপমান করে তার রুম থেকে বের করে দেয়া ছিল তার নিত্যদিনের কাজ। এছাড়া প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটানোর কথাও জানায় এই শিক্ষার্থী।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি শাহাদাৎ মাওলানা ,বিষয়টি নিয়ে গত কয়েকদিন উত্তাল।কতিপয় ব্যক্তি ও আমার বাসায় ও হামলা চালিয়েছে। প্রধান শিক্ষকের অর্থ আত্নসাৎ নিয়ে তিনি বলেন,আমি দায়িত্ব পাওয়ার পর কোনো অনিয়ম হয় নি।প্রধান শিক্ষককে আমি বাসায় আসতে বলেছি কিন্তু তিনি আসতে অপারগ।বিভিন্ন মহল ইন্ধন দিচ্ছে মানববন্ধনে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আফতাব উদ্দিন চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়টি সত্য নয় দাবি করে তিনি বলেন, ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে তিনি অসুস্থ। এ কারণে তিনি স্কুলে আসতে পারছেন না।বিদ্যালেয়ের শিক্ষিকা নাজমা মেডামকে প্রধান শিক্ষকের চেয়ারে বসার জন্য একটি মহল ইন্ধন দিচ্ছে। প্রতিষ্ঠানের সভাপতির তত্ত্বাবধানে সব কিছু করেছি তাই এখানে অনিয়মের সুযোগ নেই।

T.A.S / T.A.S

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি