দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে
রাজধানীর ডেমরায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ডেমরা থানা বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বামৈল ইউনিট বিএনপি'র আয়োজনে রোববার বিকেলে বামৈল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিট বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব জুলহাস এর সঞ্চালনায় এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির মুন্সীর সার্বিক সহযোগিতায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপি সমন্বয় কমিটির আহবায়ক সেলিম রেজা, সদস্য সচিব আনিসুজ্জামান আনিস , ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, ডেমরা থানা বিএনপি নেতা ফারুক আহমেদ সাদ,জামান মিয়া, মনির হোসেন,জাহিদ মজুমদার ইরাম,,সৌরভ আহমেদ,ইমরান হোসেন ও নূর মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের পর কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি আলহাজ্ব নবীউল্লা নবী বলেন, আওয়ামী লীগ সরকারের দমন পীড়নে বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নিজ বাড়িতে ঘুমাতে পারেনি। মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের। পাশবিক নির্যাতন করা হয়েছে তাদের উপর। কিন্তু আমরা আওয়ামী লীগ নেতাকর্মীদের কোন প্রকার ক্ষতি সাধন করিনি। বিএনপির সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। দেশের মানুষের সুখ ও শান্তির জন্য বিএনপি সর্বদা কাজ করে। দেশ এবং দেশের মানুষের শান্তির লক্ষ্যে আগামী দিনগুলোতে বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়েই কাজ করব।
T.A.S / T.A.S
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন