শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পার্পেল কেয়ার এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পার্পেল কেয়ার লিমিটেড এর মধ্যে ১৮ আগস্ট ২০২৪ তারিখে ব্যাংকের টাওয়ার শাখায় এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মঈনুদ্দীন চৌধুরী এর উপস্থিতিতে শাখা ব্যবস্থাপক মোসলেহ উদ্দীন আহমেদ এবং এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম ও পার্পেল কেয়ার লিমিটেডের চেয়ারম্যান আরমান মাহবুব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
কর্পোরেট পেমেন্ট ম্যানেজমেন্ট পরিষেবার মাধ্যমে উন্নত ও দক্ষ পেমেন্ট সলিউশন ব্যবহার করে গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং এর অভিজ্ঞতা বাড়াতে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে পার্পেল কেয়ার লিমিটেড এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে উক্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের টাওয়ার শাখার ডেপুটি ম্যানেজার মো. শাহাবুদ্দিন মজুমদার-সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ
শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ
মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু
আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত
বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি
পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন