ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নবজাতকের সংকটাপন্ন চিকিৎসাসেবার মানোন্নয়নে বিএমইউ ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-১০-২০২৬ দুপুর ১২:৪

নবজাতকের সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং নবজাতকের অসুস্থতা ও মৃত্যুঝুঁকি কমানোর লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন নিওনেটাল মেকানিক্যাল ভেন্টিলেশন ফর ডক্টরস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ থেকে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। কর্মশালার চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মাহবুবুল হক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান।

এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সুফিয়া খাতুন, অধ্যাপক ডা. তাহমিনা বেগম, অধ্যাপক ডা. মো. খালেদ নূর, অধ্যাপক ডা. বেগম শারিফুন নাহার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। তাঁদের উপস্থিতি কর্মশালাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

কর্মশালায় বিদেশি প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন সিঙ্গাপুরের KK Women's and Children's Hospital-এর সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুল আলিম, ডা. নির্মল, ডা. কৃষ্ণা ও ডা. আসিফ। তাঁদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী চিকিৎসকেরা নবজাতকের শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ব্যবস্থাপনা এবং আধুনিক মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পান।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল এবং নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের নবজাতক বিশেষজ্ঞ ও শিশু চিকিৎসকেরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমে নবজাতকের শ্বাসকষ্টের মূল্যায়ন, মেকানিক্যাল ভেন্টিলেশনের উপযুক্ত পদ্ধতি নির্বাচন, ভেন্টিলেটরের বিভিন্ন মোড ও সেটিংস নির্ধারণ এবং সংকটাপন্ন নবজাতকের শ্বাস-প্রশ্বাস ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নবজাতকের নিবিড় পরিচর্যায় মেকানিক্যাল ভেন্টিলেশন একটি গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী চিকিৎসাপদ্ধতি। বিশেষ করে অপরিণত নবজাতক, তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত শিশু এবং অন্যান্য জটিল অবস্থায় থাকা নবজাতকের চিকিৎসায় ভেন্টিলেটরের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী ভেন্টিলেশনের উপযুক্ত পদ্ধতি নির্বাচন, প্রয়োজনীয় সেটিংস নির্ধারণ এবং চিকিৎসাকালীন নিবিড় পর্যবেক্ষণের জন্য চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা প্রয়োজন।

এ ধরনের প্রশিক্ষণ চিকিৎসকদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নবজাতকের জটিল রোগ ব্যবস্থাপনায় কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে অংশগ্রহণকারী চিকিৎসকেরা নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসাজনিত জটিলতা হ্রাস এবং নবজাতকের বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।

কর্মশালায় বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল বেক্সিমকো ফার্মা ও ইনোজেন সিস্টেম। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ দেশের নবজাতক চিকিৎসাব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর করে তুলবে। একই সঙ্গে নবজাতকের সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং নবজাতকের অসুস্থতা ও মৃত্যুহার কমানোর প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।

aliul / aliul

নবজাতকের সংকটাপন্ন চিকিৎসাসেবার মানোন্নয়নে বিএমইউ ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে মহাপরিচালক

নতুন ঠকিানায় ঢাকা ব্যাংকরে কলাতয়িা শাখা

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি ১০০

সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক

ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত

শারদীয় দুর্গা পূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় ৩,৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড

লিভার ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরি’আহ্ নীতিমালা অনুসরণে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বারোপ

আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি

বাজারে ফর্টিফাইড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

আগামীকাল ৫৭তম বিশ্ব মান দিবস