শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা
বিশ্বখ্যাত ইলেকট্রিক ও পরিবেশবান্ধব গাড়ি নির্মাতা ব্র্যান্ড বিওয়াইডি (BYD)-এর পরিবেশক সিজি রানার বিডি লিমিটেডের সঙ্গে এক বিশেষ ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় গ্রাহকেরা বিওয়াইডি ব্র্যান্ডের আধুনিক গাড়ি ক্রয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে বিশেষ সুবিধাজনক শর্তে অটো বিনিয়োগ (ভেহিক্যাল ফাইন্যান্সিং) সুবিধা গ্রহণ করতে পারবেন।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বিওয়াইডির আমদানিকারক প্রতিষ্ঠান সিজি রানার বিডি লিমিটেডের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ এবং সিজি রানার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এস. এম. মহিউদ্দীন, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মো. রাজিউর রহমান, সিজি রানার বিডি লিমিটেডের সিএফও ফেরদৌস উর রহমান, এফসিএ এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরকালে জানানো হয়, দেশে পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি এবং গ্রাহকদের সহজ শর্তে আধুনিক প্রযুক্তির গাড়ি ক্রয়ের সুবিধা দিতেই এ যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকেরা দ্রুততম সময়ে ও বিশেষ মুনাফা হারে গাড়ি কেনার বিনিয়োগ সুবিধা উপভোগ করতে পারবেন।
এমএসএম / এমএসএম
বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি
পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন
নবজাতকের সংকটাপন্ন চিকিৎসাসেবার মানোন্নয়নে বিএমইউ ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে মহাপরিচালক
নতুন ঠকিানায় ঢাকা ব্যাংকরে কলাতয়িা শাখা
চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি ১০০
সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক
ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত
ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
শারদীয় দুর্গা পূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় ৩,৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড