কলাপাড়ায় ত্রান প্রতিমন্ত্রী সহ ১৫১জনের নামে মামলা
কলাপাড়ায় বিএনপি নেতাকর্মীদের মারধর ও বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনায় সাবেক ত্রান প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে প্রধান করে ও ৫১ আওয়ামীলীগ নেতার নাম উল্লেখ সহ আজ্ঞাতনামা আরও ১০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রের নাম নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। রবিবার রাতে উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শফিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরনে জানা যায়, গত বছরের ৩০ আগষ্ট রাত আটটার দিকে আসামীরা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের মারধর, চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া বোমা ও ককটেল বিস্ফোরন করে বিএনপি কার্যালয়ের টিভি ও সকল সিলিং ফ্যান লুট করে নিয়ে যাওয়া হয়। এতে ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।
কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলমান ।
T.A.S / T.A.S
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা