সোনা জিততে না পেরে ফ্রান্স ফুটবল থেকে পদত্যাগ থিয়েরি অঁরির
ঘরের মাঠে ফুটবলে সোনা জয়ের লক্ষ্যে সব প্রস্তুতিই নিয়েছিরো ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার থিয়েরি অঁরিকে নিয়োগ দিয়েছিলো তাদের অলিম্পিক দলের কোচ হিসেবে। কিন্তু সব হিসেব ওলট-পালট করে দিয়ে প্যারিস অলিম্পিক ফুটবলের সোনা জিতে নেয় স্পেন। ইউরো চ্যাম্পিয়নশিপের পর অলিম্পিক ফুটবলেও চ্যাম্পিয়ন হলো তারা। রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ফ্রান্সকে। অলিম্পিক ফুটবলে দলকে সোনার পদক উপহার দিতে না পারায় ফ্রান্স ফুটবল থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন থিয়েরি অঁরি। এ খবর নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
তবে পদত্যাগ পত্রে থিয়েরি অঁরি `ব্যক্তিগত কারণ‘ দেখিয়েছেন। তিনি বলেন, `আমি ধন্যবাদ জানাতে চাই এফএফএফ এবং ফিলিপ দিয়ালোকে (এফএফএফ সভাপতি), আমাকে এতবড় একটি সুযোগ দেয়ার জন্য। অলিম্পিক ফুটবলে রৌপ্য পদক জয় অবশ্যই আমার ক্যারিয়ারে সেরা অর্জনগুলোর একটি হয়ে থাকবে।‘`আমি সত্যিই ফেডারেশনের প্রতি কৃতজ্ঞ। এছাড়া প্রতিটি খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারি এবং সমর্থক, যারা আমাকে দুর্দান্ত একটি অভিজ্ঞতা নেয়ার সাহস জুগিয়েছে।‘
Aminur / Aminur
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার
ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই