ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিলেন বিভাগীয় কমিশনার


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২০-৮-২০২৪ দুপুর ১১:৪১

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সোমবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগর ভবনের সচিব দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপর নগর ভবনের ১ম থেকে ১০ম তলা পর্যন্ত ক্ষতিগ্রস্থ কক্ষগুলো পরিদর্শন করেন।

এ সময় রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, দায়িত্ব নেয়ার আমার প্রথম কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের মৌলিক যে কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সচল করা, যাতে নাগরিক ভোগান্তি না হয়। পাশাপাশি স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদি এবং দীর্ঘ মেয়াদী কাজ করা হবে। কাল কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে বাকি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহম্মেদ আল মঈন পরাগসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ

নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন