শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পার্পেল কেয়ার লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পার্পেল কেয়ার লিমিটেড এর মধ্যে ১৮ আগস্ট ২০২৪ইং তারিখে ব্যাংকের টাওয়ার শাখায় এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী এর উপস্থিতিতে শাখা ব্যবস্থাপক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃ আব্দুর রহিম ও পার্পেল কেয়ার লিমিটেডের চেয়ারম্যান জনাব আরমান মাহবুব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
কর্পোরেট পেমেন্ট ম্যানেজমেন্ট পরিষেবার মাধ্যমে উন্নত ও দক্ষ পেমেন্ট সলিউশন ব্যবহার করে গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং এর অভিজ্ঞতা বাড়াতে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে পার্পেল কেয়ার লিমিটেড এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে উক্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের টাওয়ার শাখার ডেপুটি ম্যানেজার জনাব মোঃ শাহাবুদ্দিন মজুমদার-সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান