ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

এটিপি র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থান দখল করলো জেভরেভ 


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ৪:৩০

সিনসিনাতি মাস্টার্স বিজয়ী আলেক্সান্দার জেভরেভ রাফায়েল নাদলকে পিছনে ফেলে এটিপি র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থান দখল করেছেন।

২৪ বছর বয়সী এই জার্মান টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয় করেছিলেন। রোববার সিনসিনাতি মাস্টার্সের ফাইনালে এক ঘন্টারও কম সময়ের মধ্যে আন্দ্রে রুবলেভকে ৬-২, ৬-৩ সেটে পরাজিত করে শিরোপা জয় করেন জেভরেভ। এই জয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মত র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানটি পুনরুদ্ধার করলেন এই জার্মান তারকা। 

এদিকে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে বাম পায়ের ইনজুরিতে ভোগা নাদাল গত সপ্তাহে ইউএস ওপেনে না খেলার ঘোষনা দিয়েছেন। একইসাথে তিনি জানিয়েছেন এ বছর আর তার কোর্টে নামা হচ্ছেনা। 

নাদালের পাশাপাশি ফ্লাশিং মিডোতে আরো খেলছেন না বর্তমান চ্যাম্পিয়ন ডোমিনিক থিয়েম ও ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রজার ফেদেরার। এই দুজন র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ ও নবম স্থানে রয়েছেন।

কানাডিয়ান তরুন ফেলিক্স অগার-এ্যালিয়াসিমে দুই ধাপ উপরে উঠে ১৫তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভ ও ফ্রেঞ্চম্যান গায়েল মনফিলস শীর্ষ ২০’এ ফিরেছেন।
এটিপি শীর্ষ ১০ র‌্যাঙ্কিং :
১. নোভাক জকোভিচ (সার্বিয়া)             ১১,১১৩ রেটিং পয়েন্ট
২. দানিল মেদভেদেভ (রাশিয়া)            ৯৯৮০
৩. স্টিফানো সিতসিপাস (গ্রীস)            ৮৩৫০
৪. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)       ৮২৪০
৫. রাফায়েল নাদাল (স্পেন)               ৭৮১৫
৬. ডোমিনিক থিয়েম (অস্টিয়া)             ৬৯৯৫
৭. আন্দ্রে রুবলেভ (রাশিয়া)                ৬৪০০
৮. মাত্তেও বেরাত্তিনি (ইতালি)              ৫৫৩৩
৯. রজার ফেদেরার (সুইজারল্যান্ড)          ৪১২৫
১০. ডেনিস শাপোভালোভ (কানাডা)      ৩৫৮০

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি