ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে এমপি মোস্তাফিজ সম্পাদক আব্দুল গফুরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৪ দুপুর ৩:২৫

বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে এক ভুক্তভোগী। আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করার বাঁশখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) উপজেলার কালীপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবদুল হামিদের আদালতে মামলাটি দায়ের করেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট আবু নাছের  মোহাম্মদ হেলাল উদ্দিন, এডভোকেট তকসিমুল গণি ইমন, এডভোকেট হেলাল উদ্দিন ও এডভোকেট লুৎফুল হায়দারসহ বেশ কয়েকজন আইনজীবী।

মামলার অভিযোগ সূত্র জানায়, বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের নির্দেশ ও আশ্রয়ে বাঁশখালীর কালীপুরে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা, চাঁদাবাজি, জায়গা জমি এবং বাগান দখলসহ বিরোধী লোকজনের ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে ত্রাস সৃষ্টি করতো। বাদী সুনির্দিষ্ট অভিযোগ করে বলেন, বিগত ২৫.১২.২০২৩ এবং ২৫.০৭.২০২৪ তারিখে আসামীরা কালীপুরে তার লিচু বাগান দখল করেন। আসামীরা সাবেক এমপির নির্দেশে ১০ লাখ টাকা চাঁদা দাবী করার পাশাপাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত এই চেয়ারম্যানের ঘরবাড়ি ভাংচুর করেন।

মামলার বাদী বয়োবৃদ্ধ নুরুল হক জানান, আসামীরা তাকে বিগত দিন গুলোতে ক্ষমতার জোরে চরমভাবে নির্যাতন করেছে। তার সন্তান ও পরিবারের সদস্যদের একের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের নির্যাতনে বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বয়োবৃদ্ধ নুরুল হক।

বাদীর আইনজীবী এডভোকেট আবু নাছের জানান, আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণ করার জন্যে বাঁশখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ জানান, মামলার বিষয়টি শুনেছি। আদালত থেকে আদেশের কপি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির